সোমবার, অক্টোবর ১২, ২০২৬
Home জামালপুরজামালপুরে এতিম-অসহায়দের দায়িত্ব গ্রহণ ও কিতাব বিতরণ

জামালপুরে এতিম-অসহায়দের দায়িত্ব গ্রহণ ও কিতাব বিতরণ

by দৈনিক নিকতি
০ comments

এস.এম হোসেন আছাদ:
‘আল্লাহর পথে দান, মানবতার সেবা, এটাই প্রকৃত সফলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের নান্দিনা বাজার এলাকায় এক বিশেষ মানবিক ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী রাজিব সরকারের উদ্যোগে ও অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে ১০ জন এতিম ও অসহায়দের দায়িত্ব গ্রহণ এবং ইসলামী কিতাব বিতরণ করা হয়।

​কিতাব বিতরণকালে রাজিব সরকার বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে এতিমদের সহায়তা করা ইসলামে বড় পুণ্যের কাজ। আমি আশা করি, এই কিতাবগুলো তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সাহায্য করবে। আমি সর্বদাই মানুষের সহযোগীতায় পাশে থাকার চেষ্টা করি পুর্বেও পাশে থেকেছি। আজকে ১০ জন এতিমের দায়িত্ব গ্রহন করলাম, ইনশাআল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্তই তাদের দেখভালের মাধ্যমে পাশে রইবো।

​উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরাও এই উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের অন্য বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। এমন মহতি উদ্যোগটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You may also like