রবিবার, আগস্ট ৯, ২০২৬
Home জামালপুরজামালপুরে রেলওয়ে মেইটদের স্থায়ী পদে পদায়ন করার দাবিতে মানববন্ধন

জামালপুরে রেলওয়ে মেইটদের স্থায়ী পদে পদায়ন করার দাবিতে মানববন্ধন

by দৈনিক নিকতি
০ comments

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের (জামালপুর) দায়িত্বপ্রাপ্ত মেইটদের প্রশাসনিক জটিলতা নিরসন করে স্থায়ী পদে দ্রুত পদায়ন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল জামালপুর, সরিষাবাড়ী ও দেওয়ানগঞ্জ বাজার শাখার ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস পলাশ ও ক্রীড়া সম্পাদক এআই মঞ্জু প্রমুখ। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জহুরুল ইসলাম, রমিজ উদ্দিন, মাহবুব কাওসার কাজল ও আছাদুজ্জামানসহ অনেকে। মানববন্ধনে জামালপুর, সরিষাবাড়ী ও দেওয়ানগঞ্জে কর্মরত মেইটরা অংশ নেন।

বক্তারা বলেন, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তারা রহস্যজনক কারনে বার বার তাগাদা দেয়া সত্ত্বেও তাদের পরীক্ষা না নিয়ে পদায়ন থেকে বঞ্চিত করে রেখেছে। তারা জানান ২০১৪ সালের নিয়োগে অন্য সেকশনে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেয়া হলেও জামালপুর সেকশনে কর্মকর্তাদের গাফিলতি পরীক্ষা গ্রহনে গড়িমসির কারনে তারা বৈষম্যের শিকার হয়েছেন। শুধু তাই নয় তাদের অনেকের ইনক্রিমেন্ট হেল্ড আপ করে রেখেছে, চার্জশিট দিয়েছে এবং অনেককে সাসপেন্ডও করেছে। বক্তারা আরো অভিযোগ করে বলেন, আমাদের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নেয়া হলেও বাড়তি কাজের জন্য আমাদের কোন মজুরি দেয় না। আমরা কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়ে থাকি। বক্তরা তাদের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এহেন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে বক্তারা সঠিক নিয়মের মাধ্যমে জামালপুরে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং সেকশনের মেইটদের পদোন্নতির জোর দাবি জানান।

You may also like