Home জামালপুরজামালপুরে ট্রাক-ট্যাংকলড়ী চালক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ

জামালপুরে ট্রাক-ট্যাংকলড়ী চালক শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ

by দৈনিক নিকতি
০ comments

এস.এম হোসেন আছাদ:
জামালপুরে জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক (রেজি: নং ঢাকা-৩৬৪০) ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে শহরের ছনকান্দা ফেরিঘাট কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির নেতৃবৃন্দ। নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির সভাপতি মো. আমজাদ হোসেন মল্লিক ভোলা। আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. শামীম হোসেন মঙ্গল, জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল মোত্তালেব ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বেলাল প্রমুখ। এসময় জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মো. হযরত আলী দয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নওশের আলী, সহ-সাধারণ সম্পাদক মো. আকরাম আলী, অর্থ সম্পাদক মো. আসাদুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. আব্দুল মান্নান ও সড়ক সম্পাদক মো. মমিনুর ইসলামসহ অন্যান্য শ্রমিক ও চালকরা উপস্থিত ছিলেন।

You may also like