Home জামালপুরজাতীয় পার্টি জামালপুর জেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

by দৈনিক নিকতি
০ comments

এস.এম হোসেন আছাদ, জামালপুর:
জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ডাকপাড়া সেতুলী বেম্বো গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব জাকির হোসেন খানের সভাপতিত্বে ও জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় পার্টি জেলা শাখার সদস্য ইঞ্জিনিয়ার মনির আহম্মেদ, সিনিয়র আইনজীবী বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মীর সামছুল আলম লিপটন, আব্দুস সাত্তার, আনোয়ার হোসেন, ডা. ইয়াসমিন আলী আকন্দ, কাজী খোকন, মামুনুর রশিদ মামুন, আব্দুল মালেক, জিল্লুর রহমান বিপু ও জাতীয় যুব সংহতি শহর শাখার সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ। পরিচিতি সভায় জামালপুর জেলা জাতীয় পার্টির নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like