Home জামালপুরজামালপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

by দৈনিক নিকতি
০ comments

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জেলা যুবদল। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের নেতৃত্বে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সেখান থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসান সরোয়ার মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আনোয়ারুজ্জামান লিটন, সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, মেলান্দহ পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল গফুর প্রমুখ। আলোচনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

You may also like