বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Home অপরাধজামালপুরে ইয়াবাসহ দম্পতি আটক

জামালপুরে ইয়াবাসহ দম্পতি আটক

by দৈনিক নিকতি
০ comments

স্টাফ রিপোর্টার:
জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সদর থানার পুলিশ শুক্রবার সকালে জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় একটি বাস থেকে তাদের আটক করেছে। আটককৃতরা হলেন, জামালপুর সদরের ডিগ্রিরচর পশ্চিমপাড়া মৃত হাসমত আলীর পুত্র আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম। শুক্রবার বিকেলে সদর থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, কক্সবাজার থেকে জামালপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পুলিশ ওই দম্পতিকে ইয়াবার ব্যাগসহ আটক করে। এ সময় মাদক কারবারিতে ব্যবহিত বাসটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে থেকে আরো দুটি করে মাদক মামলা রয়েছে। মাদক কারবারিদের পেছনে আরো কেউ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও সদর থানার ওসি নাজমুস সাকিব সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর মাদক কারবারি দম্পতিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

You may also like