শেরপুর প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদানসহ পাঁচ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে শেরপুরে মানবন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে এ মানবন্ধনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখা। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি মু. নুরুজ্জামান বাদল, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জামায়াত নেতা ডা. মো. আনোয়ার হোসেন, নুরে আলম সিদ্দিকী ও মাওলানা নুরুল আমিন প্রমুখ। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলার অনেকেই উপস্থিত ছিলেন।