Home জামালপুরদেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলস ঘেরাও

দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিলস ঘেরাও

by দৈনিক নিকতি
০ comments

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
‘এক দফা, এক দাবি, এমডি তুই কবে যাবি’ স্লোগানে জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডের আখ চাষিরা অত্র মিলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামের বদলি চেয়ে বিক্ষোভ মিছিল নিয়ে এমডি বাংলো ও অতিথি ভবন ঘেরাও করেছে। শনিবার বিকালে বিক্ষোভে অংশগ্রহণ করা প্রধান আখ চাষি আতিকুর রহমান, রঞ্জু আহম্মেদ, ফজলুল হক, গোলাম মোস্তফা, আব্দুল খালেক খান সহ অন্যান্য চাষিরা জানান, সার কেলেঙ্কারিতে জড়িত চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আব্দুর রহিম ও সিডিও সোহেল মাহবুব। তাদের দুর্নীতির বিষয়টি প্রমাণিত। কিন্তু এই দুই দুর্ণীতিবাজদের বিচার চাওয়ার জন্য এমডির কাছে গেছে এমডি বিচার না করে চাষিদের ফটকা চাষি, বাটপার বলেছেন। এমডি আরো বলে, চাষি আখ চাষ না করলে কিছু যায় আসেনা, এতে চাকরি যাবে না, বেতন ঠিকই পাবো। যারা এমডির সাথে তাল মিলাবে তারা মিলে থাকতে পারবে, যারা তাল মিলাবেনা তাদের বদলি করা অন্য মিলে পাঠানো হবে। এমডি এই দুই দুর্ণীতিবাজকে বাঁচানোর অপচেষ্টা করছে। কারণ সার কেলেঙ্কারিতে এমডি নিজেও জড়িত বলে দুর্ণীতিবাজ কর্মকর্তারা মত প্রকাশ করেছে। সার কেলেঙ্কারির দুর্নীতির বিষয়ে মিলে তদন্তে এসেছেন খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের ডাইরেক্টর (অর্থ) মাজহারুল ইসলাম। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্য বলেন, দুর্ণীতির বিষয়ে তদন্ত চলছে। সত্য রিপোর্ট অনুযায়ী কর্পোরেশন দ্রুত ব্যবস্থা নিবে।

You may also like