৪০

স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলাবাসীর ভাগ্যোন্নয়ন এবং স্মার্ট উপজেলা গঠনের লক্ষ্য নিয়ে সেবক হয়ে থাকতে চান বিএনপি নেতা সফিউর রহমান শফি মাস্টার। সংসদ নির্বাচন শেষ হতে না হতেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কে কাকে পেতে চান বা কে মেধাবী যোগ্য-সৎ ইত্যাদি ইত্যাদি নানা জল্পনা-কল্পনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন ইউনিয়নের চা-আড্ডায়। একেক প্রার্থীর পক্ষে তার নিজ নিজ কর্মী-সমর্থকরা চালাচ্ছেন নানামুখী আলোচনা এবং করছেন অন্য প্রার্থীর সমালোচনাও। স্মার্ট, সৎ, যোগ্য, শিক্ষিত, আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব সফিউর রহমান শফি মাস্টার জামালপুর সদরে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে শীর্ষ অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির তৃণমুলের নেতবৃন্দ। বিএনপির এই নেতা পতিত আওয়ামী সরকারের আমলেও তৃণমুল নেতৃবৃন্দের খোঁজখবর নেয়াসহ নানান সামাজিক কর্মকান্ডে নিজেকে অব্যাহতভাবে নিয়োজিত রেখেছিলেন। অসহায় কর্মীদের সহযোগীতার মাধ্যমে তিনি নিজেকে কর্মীবান্ধব নেতা হিসেবে গড়ে নিয়েছেনও বলে জানা যায়।
এরই ধারাবাহিকতায় বিএনপির কিছু তৃণমুল কর্মীর সাথে কথা হয় এ প্রতিনিধির। অনেকেই চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিবেন বলে আশাবাদী আপনারা কাকে যোগ্য ভাবছেন এমন প্রশ্নের জবাবে তারা বলেন, জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলাবাসীর সঠিক মূল্যায়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজন একজন সৎ ও যোগ্য জনপ্রতিনিধি। আমরা মনে করি যে তৃণমুল থেকে বেড়ে উঠবে এবং জাতীয়তাবাদী আদর্শিক পরিবারের সন্তান হবে, তার কাছেই বর্তমানে নিরাপদ থাকবে বিএনপি পরিবারসহ জামালপুর সদর উপজেলা পরিষদ এবং উপজেলাবাসী। আমাদের দেখা মো. সফিউর রহমান শফি মাস্টার তৃণমুল বিএনপির প্রাণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। শফি মাস্টারের পিতা মরহুম মজিবর রহমান মাস্টার বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যু পর্যন্ত জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পিতার হাত ধরেই শফি মাস্টার ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছেন শহীদ জিয়ার আদর্শিক মানুষ হিসেবে। আমরা চাই সৎ-যোগ্য মানুষের হাতেই আমাদের নাগরিক অধিকার বাস্তবায়নের দায়িত্ব দেয়া হোক। দলের সিদ্ধান্ত ও জনগণের সমর্থন নিয়ে শফি মাস্টার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে আগামী দিনে উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও মনে করেন তারা।
এ প্রতিবেদকের সাথে কথোপকথনে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী-সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সফিউর রহমান শফি মাস্টার জানান- দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে দলীয় নেতা-কর্মীসহ আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। সদরবাসীসহ তৃণমুল বিএনপির নেতৃবৃন্দের আমার প্রতি ভালোবাসায় আমি মুগ্ধ। দল যদি আমাকে যোগ্য মনে করে সুযোগ দেয় তাহলে আমি নির্বাচনে অংশ নিবো। আমি মনে করি আল্লাহর রহমতে জামালপুর সদর উপজেলাবাসী আমাকে নিরাশ করবেন না। তিনি আরো বলেন, আমি জামালপুর সদরবাসীর সেবক হয়ে থাকতে চাই এবং তাদের ভাগ্যোন্নয়ন ও স্মার্ট উপজেলা গঠনের লক্ষ্যে সবাইকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই।