এস.এম হোসেন আছাদ:
জামালপুরে হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের আজাদ ট্রেড সেন্টারে ফুডজোন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। হেযবুত তওহীদের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণার কার্যনির্বাহী সদস্য আবিদা ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, শেরপুর জেলার সভাপতি মুমিনুর রহমান পান্না, জামালপুর সদর উপজেলার সভাপতি সুলতান মাহমুদ মেহেদী, মেলান্দহ উপজেলার সভাপতি মো. মুনসুর আলী প্রমুখ। মতবিনিময় সভায় হেযবুত তওহীদের জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।